নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালী পৌরসভা দিশারী খেলাঘর আসরের সহ-সভাপতি শিমুল দে এর পিতা তপন কান্তি দে (৮৭) মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি পূর্ব গোমদণ্ডী বরদা চরণ ধর বাড়ীর সুখেন্দু লাল দে এর ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দিশারী খেলাঘর আসরের উপদেষ্টা তপন কান্তি দে চট্টগ্রাম জেনারেল ডাকঘরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।









