করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্ত ২৮ বছর বয়সী একজন পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তিনি দামপাড়া পুলিশ লাইন্সে থাকা পুলিশ সদস্য।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here