প্রতিবেদক

মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তথ্য পেতে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ১৫ আগস্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য দেওয়ার জন্য ওই চিঠিতে একটি ছকও উল্লেখ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ছকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও শ্রেণি উল্লেখ করতে বলা হয়েছে।

বাবার নাম ও পুরো ঠিকানা; যার মুক্তিযোদ্ধা সনদ বা গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগ পেয়েছেন তাঁর নাম ও ঠিকানা; মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট নম্বর এবং কত তারিখে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার তথ্যও জানাতে হবে।

জানা গেছে, চিঠি পাওয়ার পর ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও তাদের অধীন দপ্তর থেকে এ তথ্য তৈরির কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আলাদা চিঠিও দিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম গত ১৪ আগস্ট দায়িত্ব নেন। এদিনই তিনি মন্ত্রণালয়ের ভ্যন্তরীণ সভায় স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধা কোটার আওতায় গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন, সেই তালিকা প্রণয়নের নির্দেশ দেন। যার আলোকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here