নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালী প্রেসক্লাবের সাংবাদিকদের “ভালোবাসা সম্প্রদান” উপহার দিয়ে এ দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরীফ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারীতে অর্থনৈতিক মন্দায় পীড়িত সাংবাদিকদের এ উপহার সামগ্রী বোয়ালখালী প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে তুলে দেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আল্লামা শাহ্ ছুফি ছৈয়দ জাফর সাদেক শাহ্ (মা.)।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মান্নান, বর্তমান কার্যকরী পরিষদের সহ সভাপতি রাজু দে, সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের, সহ সাধারণ সম্পাদক মো.সেকান্দর আলম বাবর, সাংবাদিক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আবুল ফজল বাবুল ও পূজন সেন।
এ সংকটকালে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য ও খোঁজখবর নেওয়ায় চট্টগ্রাম দরবার শরীফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের।
এসময় তিনি বলেন, মানবতার কল্যাণে চট্টগ্রাম দরবার শরীফ কাজ করে যাচ্ছে। যা এ দুঃসময়ের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ইতিহাসের পাতায়।
এ দুঃসময়ে মানুষের কল্যাণে যার যতটুকু সামর্থ্য রয়েছে তা দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে হযরত আল্লামা শাহ্ ছুফি ছৈয়দ জাফর সাদেক শাহ্ (মা.) বলেন, কঠিন পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এ করোনা যুদ্ধে অর্থনৈতিক মন্দাপীড়িত, আর্ত পীড়িত মানুষের পাশে থাকবে চট্টগ্রাম দরবার।
এ কঠিন পরিস্থিতি থেকে মুক্তির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন তিনি।









