নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন এনামুল হক সজিব।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৩০ জুন রবিবার ইউপি সদস্য প্রার্থী এনামুল হক সজিব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নুরুল ইসলামের হাতে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. জসীম উদ্দিন, কামাল উদ্দিন, মাহাবুবুল আলম, জানে আলম, আবুল মনছুর, মো. টিপু, মো. মানিক, আজগর আলী খোকন, মাহিন, হাছান, মো. নয়ন, মো. জুয়েল, মো. সোহেল প্রমূখ।

Print Friendly, PDF & Email