কল্পনা দত্ত

ব্যক্তিগত বিবরণ
জন্ম ২৭ জুলাই ১৯১৩
শ্রীপুর, বোয়ালখালী উপজেলা, চট্টগ্রাম, অধুনাবাংলাদেশ
মৃত্যু ৮ ফেব্রুয়ারি ১৯৯৫ (৮১বছর)
নয়া দিল্লী, ভারত
জাতীয়তা বাঙালি, ভারতীয়
রাজনৈতিকদল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ভারতের কমিউনিস্ট পার্টি
জীবিকা স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী
ধর্ম হিন্দু

কল্পনা দত্ত (জন্ম: ২৭ জুলাই, ১৯১৩ – মৃত্যু: ৮ ফেব্রুয়ারী, ১৯৯৫) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব[১]। তিনি চট্টগ্রাম বিপ্লবের একজন অন্যতম বিপ্লবী নেত্রী।অবিভক্ত বাংলার (বর্তমানে বাংলাদেশ) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা -এর শ্রীপুর গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম হয়। শহীদ ক্ষুদিরাম এবং বিপ্লবী  কানাইলাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বেথুনকলেজ– এ গড়ে ওঠা ছাত্রী সংঘ-এ যোগদান করেন।পুর্নেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টার দা সূর্য সেনের সাথেপরিচিত হন এবং মাস্টার দা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি,চট্টগ্রাম শাখা-য় যোগদান করেন। তার বিপ্লবীমনভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘অগ্নিকন্যা’ বলেছেন।

শিক্ষা জীবন

চট্টগ্রাম থেকে ১৯২৯ সালে ম্যাট্রিকুলেশন পাশ করার পর কল্পনা দত্ত কলকাতা আসেন এবং বেথুন কলেজ-এবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বেথুন কলেজে পড়তে পড়তে তিনি নানা ধরনের বিপ্লবী কর্মকান্ডে জরিয়ে পরেন।শহীদ ক্ষুদিরাম এবং বিপ্লবী কানাই লাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বেথুন কলেজ-এ গড়ে ওঠা ছাত্রী সংঘ-এ যোগদান করেন।

চট্টগ্রামে প্রত্যাবর্তন

১৯৩০ সালে কল্পনা দত্ত আবার চট্টগ্রামে ফিরে যান। এই সময় পুর্নেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টার দা  সূর্যসেনের সাথে পরিচিত হন এবং মাস্টার দা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, চট্টগ্রাম শাখা-য় যোগদান করেন। তখন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃবৃন্দ  গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল প্রমুখ  বিচারাধীনবন্দী। সেই সময় মহিলাদের বিপ্লবী দলে প্রবেশের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ছিল। কিন্তু মাস্টার দা এই সমস্তনিয়ম নীতি শিথিল করে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার-কে তাঁর দলে গ্রহন করেন।

বিপ্লবী কল্পনা

কলকাতা থেকে ফেরার সময় তিনি গোপনে কিছু বিষ্ফোরক নিয়ে আসেন, এছাড়াও গোপনে