চট্টগ্রামে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৪ জন।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের একজন চিকিৎসক, একজন র‍্যাব ও একজন পুলিশ সদস্য রয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১২ টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১০০ নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে নতুন করে ৯ জন ও পূর্বে আক্রান্ত ২ জনের ২য় বারের পরীক্ষায় পজেটিভ আসে।

নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরের ৬জন, মিরসরাইয়ের ১ জন, বোয়ালখালীর জৈষ্ঠ্যপুরা এলাকার ১ জন, হাটহাজারীর বিএমএ লিংক রোডের ১ জন। এছাড়া সাতকানিয়ার ২জন পুরাতন রোগীর নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here