আলোকিত বোয়ালখালী ডেস্ক

প্রথমত: সাব-‌রে‌জি‌স্ট্রি অ‌ফিস, সে‌টেল‌মেন্ট অ‌ফিস আর ভূ‌মি অ‌ফিস এক নয়! তাই এক অ‌ফি‌সের কর্মকর্তা/কর্মচারী‌দের দায় বা সাফল্য অন্য অ‌ফি‌সের উপর বর্তায় না!

‌দ্বিতীয়ত: এক ভূ‌মি অ‌ফি‌সে বি‌ভিন্ন মন্ত্রণাল‌য়ের বি‌ভিন্ন প‌দের লোক কর্মরত থা‌কেন যা‌দের সবাই ভূ‌মি কর্মকর্তা নন! যেমন- #উপ‌জেলা_ভূ‌মি_অ‌ফি‌সের স‌র্বোচ্চ কর্মকর্তার পদবী সহকারী ক‌মিশনার (ভূ‌মি), সা‌বেক সা‌র্কেল অ‌ফিসার (রাজস্ব), যি‌নি একজন জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের কর্মকর্তা! তি‌নি দেড়/দুই বছরের জন্য অত্র অ‌ফি‌সে কাজ ক‌রেন, অত:পর প‌দোন্ন‌তি পে‌য়ে অন্য ডিপার্ট‌মে‌ন্টে চ‌লে যান! কানুন‌গো, ভূ‌মি মন্ত্রণাল‌য়ের লোক! তি‌নি কখ‌নো সা‌র্ভেয়ার বা ইউ‌: ভূ‌মি সহকারী কর্মকর্তা থে‌কে প‌দোন্ন‌তিপ্রাপ্ত, কখ‌নো বা সরাস‌রি নি‌য়োগপ্রাপ্ত! সা‌র্ভেয়ার, যি‌নি ভূ‌মি মন্ত্রণাল‌য়ের নিজস্ব কর্মচারী, সরাস‌রি নি‌য়োগপ্রাপ্ত! তাছাড়া জারীকারক, শিকলবাহক, অ‌ফিস সহায়ক পদগু‌লোও ভূ‌মি মন্ত্রণাল‌য়ের! কিন্তু অ‌ফিস সহকারী পদ‌টি সংস্থাপন মন্ত্রণাল‌য়ের অধীন! তারা কখ‌নো উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সে, কখ‌নো UNO অ‌ফি‌সে, কখ‌নো বা DC অ‌ফি‌সে কর্মরত থা‌কেন!
অন্য‌দি‌কে #ইউ‌নিয়ন_ভূ‌মি_অ‌ফি‌সে কর্মরত ‘ইউ: ভূ‌মি সহকারী কর্মকর্তা’ বা তহ‌সিলদার ওর‌ফে ‘ব‌ড়ো মিয়া’ এবং ‘ইউ: ভূ‌মি উপ-সহ: কর্মকর্তা’ বা সহকারী তহ‌সিলদার ওর‌ফে ‘মাইজ্জা মিয়া/ছো‌টো মিয়া’ এবং অ‌ফিস সহায়কগণ সরাস‌রি ভূ‌মি মন্ত্রণাল‌য়ের কর্মচারী!
উপ‌রোক্ত সকল প‌দের কর্মকর্তা-কর্মচারীগ‌ণের সমন্ব‌য়েই মূলত: ভূ‌মি অ‌ফিসে জনগণ‌কে সেবা দেওয়া হয়! এ‌দের যে কোন একজ‌নের সাফল্য যেমন পু‌রো টিম‌কে সম্মা‌নিত ক‌রে, তেম‌নি একজ‌নের অপক‌র্মে পু‌রো টিমই অপমা‌নিত হয়! তথা‌পি যখনই সু‌নির্দিষ্ট কোন অ‌ভি‌যোগ উ‌ঠে তখন কিন্তু দায়টা এককভা‌বে ভূ‌মি মন্ত্রণাল‌য়ের নিজস্ব কর্মচারী তথা ভূসক/ভূউসক’‌দেরকেই বহন কর‌তে হয়! আ‌মি ম‌নে ক‌রি ভূ‌মি অ‌ফি‌সের সাফ‌ল্যের ভাগীদার য‌দি সং‌শ্লিষ্ট সবাই হ‌তে পা‌রে ত‌বে ব্যর্থতা বা দুষ্ক‌র্মের দায়ভারও সবাই‌কে নেওয়া উ‌চিত! পু‌রো টি‌মের সবাই‌কে জবাব‌দি‌হিতার আওতায় আনা উ‌চিত!
পু‌রো টিম সঠিক প‌থে থাক‌লে এক/দুজন ভুল প‌থে চল‌তে পা‌রে না!!

Union Land Officer’s Diary.
১৫/১১/২০১৯

আরো পড়ুন

ভূমির খতিয়ান ও মৌজা নকশায় বাটা দাগ ও ছুট দাগ সম্পর্কে জানুন

আরো পড়ুন

বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ

আরো পড়ুন

অর্পিত সম্পত্তি অবমুক্তির আদেশে ৪টি বিষয়

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here