তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা পদে নিজামূল কবীরকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নিজামূল কবীর বর্তমানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

প্রধান তথ্য কর্মকর্তা পদে ২০২১ সালের জুলাই থেকে শাহেনুর মিয়া দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নিজামূল।

এদিকে আজ তথ্য ক্যাডারের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। তাতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেনকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। অন্যদিকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে জ্যেষ্ঠ উপপ্রধান তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি বিভিন্ন দপ্তরে রদবদল চলছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here