নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালীতে দরিদ্র ও অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নগদ অর্থ প্রদান করেন।
উপজেলার শাকপুরা, গোমদন্ডী ফুলতল ও পৌর সদর এলাকার সিএনজি চালক, রিক্সা চালক ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীসহ ১৪৮ জনকে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, করোনা মহামারি দিন দিন যেভাবে বেড়েই চলছে এর থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। কোন মানুষ যেন অনাহারে কষ্ট না পায় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার পৌঁছে দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপহার প্রদান অব্যাহত থাকবে জানিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঘরে থাকার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম।










