চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ এমপি পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে চট্টগ্রামসহ মুসলিম জনগোষ্ঠীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি সিয়াম সাধনার এ মাসে সকল মুসলিম জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, সবর, ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা ও সংযম সাধনের মাস রমজান।
মানবসেবা ও সৃষ্টির সেবা মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করে জীবনে সফলতা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। পবিত্র রমজান মানবসেবা ও সৃষ্টির সেবার সুযোগ সৃষ্টি করে দেয়। রোজা রাখার মাধ্যমে সচ্ছল মানুষ গরিব-দুঃখী, অভাবী ও অনাহারি মানুষের দুঃখ-বেদনা উপলব্ধি করতে পারে এবং তাদের সাহায্য-সহযোগিতা করতে উৎসাহিত হয়।
তিনি এ মহিমান্বিত মাসে দেশের মানুষের কল্যাণ প্রত্যাশা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।
এফবি লিংকটি দেখতে ক্লিক করুন : জননেতা মোছলেম উদ্দিন আহমদ এমপি








