চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। এই সরকারের আমলে সাংবাদিকরা বাধা-বিপত্তিহীন নির্ভয়ে কাজ করছেন। বর্তমান সরকারের আমলে বোয়ালখালীতে বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। কর্ণফুলী নদীর ভাঙনরোধ, রাস্তাঘাটের উন্নয়নসহ আরও কয়েকটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
কালুরঘাটে সেতু নির্মাণের বিষয়ে বলেন সাংসদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় সেতু নির্মাণের সকল জটিলতা নিরসন হয়েছে। এখন আর কোনো বাধা নেই।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাবেক সভাপতি এম এ মান্নান, সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবর, কার্যকরী সদস্য মো.আলমগীর চৌধুরী রানা, প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন ও সাংবাদিক আশীষ আচার্য।









