বোয়ালখালীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ আগস্ট) সকালে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, শামশুল আলম, আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল আলম ও রেবেকা সুলতানা মণি।
এছাড়া বঙ্গমাতার স্মরণে দোয়া মাহফিল ও প্রধানমন্ত্রী প্রদত্ত ১৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।









