জীবনী
বিভূতিভূষণ দত্ত (জন্ম: ২৮ জুন ১৮৮৮—মৃত্যু: ৬ অক্টোবর ১৯৫৮) ছিলেন একজন ভারতীয় গাণিতিক ইতিহাসবেত্তা ও সন্ন্যাসী। চট্টগ্রাম জেলার কানুনগোপাড়ায় একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি গণেশ প্রসাদের ছাত্র ছিলেন এবং তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। ১৯১৪ সালে সেখান থেকেই গণিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯০৪ সালে ফলিত গণিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন যেখানে তিনি ইউনিভার্সিটি সায়েন্স কলেজের প্রভাষক ছিলেন এবং ১৯২৪-১৯২২ এর সময় ফলিত গণিতের রাসবিহারী ঘোষ অধ্যাপক ছিলেন। ১৯২০ এবং ১৯৩০ এর দশকে তিনি ভারতীয় গণিতের ইতিহাসের একজন কর্তাব্যক্তি হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ভারতীয় দর্শন এবং ধর্ম সম্পর্কে গভীর আগ্রহী ছিলেন। ১৯২৯ সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন ও ১৯৩৩ সালে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং ১৯৩৮ সালে স্বামী বিদ্যারণ্য নামে সন্ন্যাসী জীবন শুরু করেছিলেন। জীবনের শেষ বছরগুলোতে, স্বামী বিদ্যারণ্য হিসাবে তিনি মূলত রাজস্থানের পুষ্করে থাকতেন।

রচনা
হিন্দু গণিতের ইতিহাস: একটি উৎস বই,[২] অভধেশ নারায়ণ সিংহের (১৯০১-১৯৫৪) সাথে যৌথভাবে রচিত এই বইটি ভারতীয় গণিতের ইতিহাসে একটি আদর্শ রেফারেন্স হয়ে উঠেছে।[৩][৪] তিনি সূলবা সুত্রে একটি মনোগ্রাফও লিখেছিলেন।[৫] তাঁর রচিত ‘History of Hindu Mathematics’ এবং ‘প্রাচীন ভারতের ভাগবত কাহিনী দুটি পরিচিত গ্রন্থ। তিনি ভারতীয় গণিতের ইতিহাস সম্পর্কিত ৭০ টিরও বেশি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছিলেন।[৬]

আরো পড়ুন-
- R. C. Gupta (মে ১৯৮০)। “Bibhutibhusan datta (1888–1958), historian of Indian mathematics” (PDF): 126–133।

