আশাফা সেলিম

লেখালেখির ক্ষেত্রে চৌর্যবৃত্তি বা একজনের লেখা আরেকজনের নামে হুবহু প্রকাশ করার নির্লজ্জ প্রবণতা কোনোক্রমেই বন্ধ হচ্ছে না। বরং ইন্টারনেটের যুগে অনেকের মধ্যে এ হীন পন্থায় নিজেকে ‘লেখক‘ বানানোর প্রবণতা যেন কয়েকগুণ বেড়েছে। এরই ধারাবাহিকতায় এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত অনলাইন পেজ শিক্ষক বাতায়নে‘ মিলল হবহু কপি–পেস্ট করা একটি লেখা। লেখাটি প্রকাশিত হয়েছে শিক্ষিকা জামিলা খাতুনের নামে। ‘শিক্ষক বাতায়ন‘ পাতায় প্রকাশিত তথ্য অনুযায়ী জামিলা খাতুনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামে। তিনি ওই পাতার ‘সেরা কন্টেন্ট নির্মাতা‘ এবং ‘অ্যাম্বাসেডরের খেতাবপ্রাপ্ত আলিম পাস একজন শিক্ষিকা। উল্লেখ্য, ফেসবুক ব্যবহারের ভালো–মন্দ দিক নিয়ে বিশদ আলোচনা– পর্যালোচনাসমৃদ্ধ আমার এ লেখা যুগান্তরে প্রকাশিত হয় ২০২২ সালের ৮ সেপ্টেম্বর, ‘ফেসবুকের