আর এক কীর্তিমান পুরুষ। স্ত্রীও রাজজোটক। আমেরিকায় ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ এল ছেলেটির। স্ত্রী দোনামনা। তাকে ভালো চাকরি ছেড়ে যেতে হবে। দুই পরিবারের বয়োজ্যেষ্ঠরা সিদ্ধান্ত নিলেন, বিদেশ–বিভুঁইয়ে পুরুষমানুষের একা থাকা ঠিক হবে না। তা ছাড়া সে তো রান্না করে খেতে পারবে না। সুতরাং স্ত্রী চাকরিতে পদোন্নতি পেয়েও সব ছেড়ে–ছুড়ে স্বামীর সেবায় সহযাত্রী হলেন। দীর্ঘদিন পর যখন তাঁরা দেশে ফিরলেন তখন নারীর আর চাকরির বয়স নেই। পুরোদস্তুর গৃহকর্ত্রী বনে গেলেন। পুরুষটির অসামান্য সাফল্যে সবাই নারীটিকে ধন্য ধন্য করতে লাগলেন। তার আরও ভালো বউ হওয়ার বাসনা মাথা চাড়া দিয়ে উঠল। ভদ্রলোকের অতিথিপরায়ণ হিসেবে খুব নামডাক। তাঁর বাসায় বারো মাসে তেরো পার্বণ। গৃহপরিচারিকা থাকা সত্ত্বেও নারী নিজের হাতে রান্না ও পরিবেশনে সদা নিয়োজিত। শরীরের ভেতরের অসুস্থতাকে আমলে না নিয়ে দশ হাতে কাজ করেছেন। কিন্তু করোনার কালসাপ কখন যেন অসাবধানতার সুযোগে তার দুর্বল ক্ষতে আঘাত হেনেছà