নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার উদ্যোগে আসন্ন মনসা পূজা ও শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় উপজেলা সদরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল বিশ্বাস।
সভায় আসন্ন মনসা পূজা ও দুর্গোৎসব সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সাত্ত্বিকভাবে পালন, পূর্নাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন ও সরকারের অনুদান সমূহ সঠিকভাবে বন্টন করার জন্য প্রত্যেকটি মন্ডপের সাধারণ সম্পাদক বা সভাপতিদের সাথে সমন্বয় সাধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রুবেল শীল, উপজেলা কমিটির সি. সহ-সভাপতি সমীর চক্রবর্তী, সহ-সভাপতি মাধব ধর, সহ-সভাপতি কাঞ্চন চক্রবর্তী, সহ-সভাপতি কমল সরকার, সাধারন সম্পাদক অধীর দে,যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ শ্যামা প্রসাদ দাশগুপ্ত শ্যামল,সাংগঠনিক সম্পাদক সুভাশীষ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষিকা দীপ্তি মল্লিক, সহ-অর্থ সম্পাদক লিটু চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আচার্য্য, নির্বাহী সদস্য শ্রীবাস বিশ্বাস, দিলীপ শীল,সুমন আচার্য্য, পিকলু দে, মনোরঞ্জন দাশ,সঞ্জীব চৌধুরী, দীপেন দে প্রমুখ।








