নিজস্ব প্রতিবেদক:

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, অধ্যক্ষ আল্লামা মুফতী ইদ্রিস রেজভী (র.) ১০৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়, মুরীদান ও গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ জুলাই) আসরের আজানের সময় তিনি চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ইসলামি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রেখে গেছেন।

মুফতী ইদ্রিস রেজভী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের বহুমূখী খেদমত করে গছেন। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email