হস্তিবর্ষ
পূর্বসূরী
মুহাম্মদের সময়ে ইতোমধ্যে নামকৃত মাস সহ একটি আরবীয় চন্দ্র পঞ্জিকা ছিলো। সেই সময় পঞ্জিকার বছর সংখ্যা দ্বারা চিহ্নিত না করে নাম দ্বারা চিহ্নিত করা হত: উদাহরণস্বরূপ, মুহাম্মদ এবং আম্মার ইবনে ইয়াসির (৫৭০ খ্রিস্টাব্দ) এর জন্ম সালকে প্রাক-ইসলামি মক্কায় বলা হত “হস্তিবর্ষ“। হিজরতের প্রথম বর্ষ (৬২২-২৩ খ্রিস্টাব্দ) পঞ্জিকায় পরিচিত ছিলো “ভ্রমণের অনুমতি” হিসেবে।

আমুল ফীল (আরবি: عام الفيل; হাতির সাল বা হাতির বছর) বা হস্তিবর্ষ হলো আনুমানিক ৫৭০ খ্রিষ্টাব্দে ইসলামী ইতিহাসে সঙ্ঘটিত একটি ঘটনার সময়কাল। ইসলামী ইতিহাস অনুযায়ী, এটি সে বছরে সঙ্ঘটিত হয়, যে বছরে ইসলামের নবী মুহাম্মাদ জন্মগ্রহণ করেন।[১] নামটির আগমন ঘটেছে মক্কায় সঙ্ঘটিত কথিত[২] একটি ঘটনাকে কেন্দ্র করে: যা ছিল আবরাহা নামক ইয়েমেনের তৎকালীন সম্রাটের বিশাল সৈন্যবাহিনী সহ মক্কা আক্রমণ[৩][৪] এবং সৃষ্টিকর্তা প্রেরিত ঝাঁকে ঝাঁকে পাখির আক্রমণের মাধ্যমে উক্ত সেনাবাহিনীকে[৫] পরাস্তকরণ। ঘটনাটি মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনের সুরা ফিলে আংশিক বর্ণিত হয়েছে।
প্রেক্ষাপট
আনুমানিক ৫২৫ খ্রিষ্টাব্দে তৎকালীন ইয়েমেনের শাসক ছিলেন ইহুদী সম্রাট জুনাওয়াস এবং আবিসিনিয়ার তৎকালীন শাসক ছিলেন
