আলোকিত ডেস্ক : আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) ৬ জুলাই ২০২০ বিকাল ৫ টায় বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রা’জিউন)।
তিনি স্ত্রী, ৫ ছেলে এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে যান।
হুজুরের ইন্তেকালে সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। একই সাথে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, সহ সভাপতি মওলানা মহিউদ্দিন আলকাদেরী, সাধারণ সম্পাদক এসএম মমতাজুল ইসলাম, বোয়ালখালী পৌরসভার মো. জাহাঙ্গীর আলম, মো. আলম খান, মাওলানা ফখরুদ্দীন, কাজী এমএ জলিল হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।











