আমাদের বেঙ্গুরা পেইজ-এর সৌজন্যে
এলাকার সার্বিক উন্নয়নের একজন জীবন্ত কিংবদন্তী এবং রুপকার। বেঙ্গুরা গ্রামের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যেসব মহান পূণ্যাত্না, দেশপ্রেমিক এবং নিবেদিত প্রাণগণ এলাকায় বিভিন্নমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, পরিচালনা এবং বাস্তবায়ন করেছেন, আনু মিয়া পেশকার তাদের মধ্যে শীর্ষস্থানীয় বলা চলে।
গ্রামের ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধি এবং প্রতিষ্ঠা সবগুলোর সাথে উনার নাম গভীরভাবে সংযুক্ত । কিশোর বয়স থেকে মৃত্যু অবধি উনার পুরো জীবনটাই কেটেছে জনকল্যাণে । পড়ালেখায় ছিলেন খুবই মেধাবী আর পরিশ্রমী। তৎকালীন সময়ে কৃতিত্বের সাথে এনট্রান্স (বর্তমানে এস.এস.সি) পাশে করে এলাকায় সাড়া ফেলে দেন ।
কারণ তখনকার সময়ে একাডেমিক শিক্ষায়-দীক্ষায় এই অর্জন ছিল খুবই বিরল। পরবর্তীতে কর্মজীবন শুরু করেন আদালতের পেশকার হিসেবে । সেই থেকেই উনার জনসেবার সেই মহান কাজের যাত্রা শুরু ।
এলাকার মানুষদের সব ধরণের সহযোগীতার মাধ্যমে সমস্যা সমাধানে চেষ্টা করে গেছেন। সমাজসেবায় উনার অবদানের স্মৃতি এলাকার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে যুক্ত । কর্মজীবনেও উনি এলাকার উন্নয়নে ছিলেন নিবেদিত প্রাণ। বিভিন্ন সমস্যা নিয়ে আদালত ভবনে আগত মানুষদের উনি নানাভাবে সহায়তা করতেন। এলাকায় নিজ ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে ছিলো উনার ব্যাপক জনপ্রিয়তা। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে উনি সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ৩বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ্ই সময়ে উনি এলাকার রাস্তাঘাট, বিভিন্ন সংস্কারমূলক কাজ, সামাজিক উন্নয়নসহ নানাবিধ প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করেন।
১৯৪৪ সালে প্রতিষ্ঠিত বেঙ্গুরা কে.বি.কে.আর বালিকা উচ্চ বিদ্যালয়
১৯৪৪ সালে প্রতিষ্ঠিত বেঙ্গুরা কে.বি.কে.আর বালিকা উচ্চ বিদ্যালয়

আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের বরাদ্দ যথাসময়ে পৌঁছে দিতেন এবং নিজ দায়িত্বে তার তদারকি করতেন।

১৯২৯ সালে প্রতিষ্ঠিত ৩৭ নং বেঙ্গুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়
১৯২৯ সালে প্রতিষ্ঠিত ৩৭ নং বেঙ্গুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়

চেয়ারম্যান থাকাকালীন সময়ে উনার বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ জনমনে দারুণ স্বস্তি ফিরিয়ে এনেছিল।

শিক্ষানুরাগী হিসেবে উনার অবদান বিশেষভাবে প্রশংসিত এবং অনস্বীকার্য । গ্রামে ১৯২৯ সালে প্রতিষ্ঠিত ৩৭ নং বেঙ্গুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বেঙ্গুরা কে.বে.কে আর সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে যে দু’টি প্রাথমিক বিদ্যালয় আছে দুইটারই প্রতিষ্ঠাতা উনি নিজে। এছাড়া এলাকায় নারী শিক্ষা উন্নয়নের পথিকৃৎ ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত বেঙ্গুরা কে.বি.কে.আর বালিকা উচ্চ বিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা উনি ।