ক্রীড়া প্রতিবেদক: মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বোয়ালখালীর শাকপুরা ফ্রেন্ডস ক্লাব আয়োজিত অলিম্পিক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সারোয়াতলী মজু ভান্ডার ফুটবল একাদশ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত খেলায় ২-০ গোলে আমৃতলা ফুটবল একাদশকে পরাজিত করে মজু ভান্ডার ফুটবল একাদশ। বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন মো. এমরান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দক্ষিণজেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগনেতা আবদুর রউফ, গিয়াস উদ্দীন সোহেল, নুরুল আবছার চৌধুরী, সাজ্জাদ হোসেন লিটন, মোয়াজ্জেম হোসেন ও বিষুরাম বসু সাটু। এ টূর্ণামেন্টে ১৬টি দল অংশ নিয়েছিল।







