নগর প্রতিবেদক :

সামাজিক সাংস্কৃতিক সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক,আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপি পরিক্রমা ও আলোচনা অনুষ্ঠান ৫ জুন কাপ্তাই বাঙাল হালিয়ায় অনুষ্ঠিত হয়। সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডিকে দাশমামুন বাঙাল হালিয়া ঋষি মঠ উদ্যানে সকাল ১০টায় বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। দলের ২৫জন সভ্য ও স্থানীয় সংস্কৃতি কর্মীগণকর্মসূচিতে অংশ নেন। সকাল ১১টায় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন-বিশিষ্ট সাংস্কৃতিক বিশ্লেষক দেবব্রত দে দেবু। সম্মানিত প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন- ঋষি মঠ অধ্যক্ষ স্বামী সনাতন গিরি মহারাজ ও বর্ষিয়ান লোক কবি কবিয়াল আবদুল লতিফ।

সম্মানিত আলোচক বৃন্দের মাঝেছিলেন- সাংবাদিক দেব প্রসাদ দেবু, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, সাংবাদিক মুকুল শিকদার, সাংস্কৃতিক সংগঠক মোশারফ হোসেন খান রুনু, সংগঠক উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাংবাদিক মো. তাজুল ইসলাম রাজু, ডা: ডি কে ঘোষ, কবিয়াল সন্তোস কুমার দে, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, আইটি এক্সপার্ট মো: রাকিব, বাচিক শিল্পি মেজবাহ উদ্দিন চৌধুরী ও নাট্যকর্মী নন্দীনি দেব, এমরান হোসেন মিঠু প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বিশ্ব পরিবেশ আজ দারুনভাবে বিপর্যস্থ। ঘনীভুত ও জোনস্থরের প্রকোপ বৃদ্ধি, সমূদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধি, বনায়ন হ্রাস, ব্যাপককার্বণ উৎপাদনের উৎসস্থাপন, নদী-জলাশয়-সমূদ্র উপকূলবর্তী এলাকায় পর্যাপ্ত বেড়িবাঁধ নির্মিত না হওয়া, ঘনঘন জলোচ্ছ্বাস-প্লাবন-ভূমিকম্পের কারণে নির্মিত বেড়িবঁাঁধ ধ্বংস হয়ে বিশ্ব মানবতা, মানুষের সমাজ আজমানবেতর ভাবে হুমকির মুখে। অনিয়ন্ত্রিতভাবে বিশ্ব পরিবেশ রক্ষায় বুনিয়াদি পরিকল্পনা ভেস্তে যাওয়ার কারণে তৃতীয় বিশ্বের দেশগুলো বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পরিবেশ রক্ষায় সবুজ বনায়ন, স্থায়ী নগর ও শহর রক্ষাবাঁধ নির্মাণসহ সামগ্রিক আয়োজনের মধ্যদিয়ে একটি মানবিক সমাজ গঠনের জন্য বৈশি^ক অবকাঠামো দাড় করে বাস্তবমুখী পরিকল্পনা হাতে নেওয়ার প্রয়োজন। যত্রতত্র যথেচ্ছ পলি ইথিলিন জাতীয় উৎপাদনের লাগাম টেনে ধরার এখনইসময়। তা না হলে অকাতরে জনজীবন, প্রাণীজীবন, ভূসম্পদ ও প্রাকৃতিক সম্পদবিসর্জন হবে। দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বাঙাল হালিয়ার পাহাড়ী জনপদে গণসচেতনতা মূলক কবিগান ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। স্বত:পণোদিত হয়ে দলের সাথে স্থানীয় যুব সমাজ, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন এবং সব শেষে দলবদ্ধ হয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের জন্য শপথ গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here