দেবাশীষ বড়ুয়া রাজু :
পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মো. জহুরুল ইসলাম জহুর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির চিরায়ত ঐতিহ্যকে লালন করে আবহমান কাল থেকেই আমাদের বোয়ালখালীতে সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে আসছে। এ সম্প্রীতির মেলবন্ধন সমুন্নত রাখতে ঐক্যের বিকল্প নেই।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শারদীয়া দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, সুবল কান্তি দাশ, যুবলীগ নেতা মো. ইব্রাহীম, নুরুল আজিম, মঈনুদ্দিন বাদল, পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক তালুকদার, মো. পারভেজ, আবুল মনসুর, আব্দুর রহিম, মো.তানভির, মো. সেলিমসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।










