নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা ও পৌরসভা যৌথ আয়োজনে বর্ধিত সভা উপজেলা সদরের গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
গত ১৮ অক্টোবর (শুক্রবার) বিকেলে ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স.ম এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব স.উ.ম আবদুস সামাদ ।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মেধা নির্ভর পরিচ্ছন্ন সৎ নিষ্টাবান ছাত্রদের সংগঠন উল্লেখ করে আবদুস সামাদ বলেন, মেধাবীরাই আগামী দিনে দেশকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যেতে সক্ষম। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। হত্যার রাজনীতি বন্ধ করতে হবে। এ সময় তিনি বুয়েট ছাত্র আবরার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
সাধারণ সম্পাদক আকতার হোসেন তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা সভাপতি আবুল মনসুর দৌলতী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হাফেজ আহমদ আল কাদেরী, আলী হোসাইন, মারুপ রেজা, যুবনেতা মাস্টার কমরুদ্দীন, মো. শাহাদাত হুসাইন, মাস্টার কামাল উদ্দীন, ছাত্রনেতা নুরুল ইসলাম হিরু, জাহাঙ্গীর আলম, আলম খান, আবু নাছের জিলানী, সৈয়দ ফখরুদ্দীন, মাওলানা জসিম উদ্দীন, ওসমান গণি, আবদুল্লাহ আল মামুন, এম এ মোমেন, প্রবাসী শাহজাহান, নুরের রহমান রণি, মুহাম্মদ নাছের, মামুন উদ্দীন মেম্বার, জিন্নুরাইন, মুজিবুর রহমান, রবিউল করিম, মো. ইছহাক, নাজিম উদ্দীন প্রমুখ।








