মহামারী করোনা থাবায় ক্ষতবিক্ষত আমাদের শিক্ষা ব্যবস্থা যখন অক্সিজেন স্বল্পতায় খাবি খাচ্ছিল কিছু শিক্ষা অন্তঃপ্রাণ মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত হল চট্টগ্রাম অনলাইন স্কুল। গ্রামের বেশিরভাগ শিক্ষকরা এই নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বেগ পাচ্ছিল। চট্টগ্রাম অনলাইন স্কুল নিয়ে লিখব আরেকদিন। যাকে নিয়ে লিখছি ইসমত ফারজানা নামে আলোকিত এক শিক্ষকের কথা। যিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘ঘরে বসে শিখি’ অনলাইন স্কুলের পরিচিত মুখ। যার হাসিমুখে অনলাইনে নেয়া ক্লাসগুলো শিক্ষার্থীদের নিকট সমাদৃত হয়েছে। চট্টগ্রাম অনলাইন স্কুলেও তিনি একজন জনপ্রিয় মুখ।
বাংলাদেশের শিক্ষকদের বৃহত্তর প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়নে জানুয়ারি – ২০২১ ইং এ “সেরা নেতৃত্ব” এর স্বীকৃতি অর্জন করেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ দেওয়ানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সম্মানিত প্রধান শিক্ষক এবং এটুআই ICT4E এর চট্টগ্রাম জেলা এম্বাসাডর জনাব ইসমাত ফারজানা।
তিনি একই উপজেলাধীন কধুরখীল পৌরসভার মরহুম নুরুল ইসলাম সিকদার এর কন্যা এবং পার্শ্ববর্তী চরণদ্বীপ ইউনিয়ন এর মরহুম মুসলিম মিয়া সওঃ এর কনিষ্ঠ পুত্রবধু।
তার এই সাফল্য অর্জনে বিভিন্নভাবে পাশে থেকে সহযোগিতা করায় তিনি এটূআই, বাতায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম অনলাইন স্কুল পরিবারের সদস্য বৃন্দ, বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য বৃন্দ, নিজ পরিবার -পরিজন, বন্ধু, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত শুভাকাঙ্ক্ষী বৃন্দ সহ ব্যক্তিগত জীবনের সকল শিক্ষকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেরা নেতৃত্ব ইসমাত ফারজানা এর আগেও বিগত ২০১৮ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন এবং ২০১৯ এ বৈদেশিক প্রশিক্ষণে মালয়েশিয়া সফর করেন।এছাডাও আন্তর্জাতিক নারী দিবস – ২০২০ এ স্যান্ডালিনা সাহসী নারী সম্মাননা লাভ করেন। “সেরা নেতৃত্ব” অর্জনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে। সৃজনশীল, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যেতে চাই”
কর্মজীবনে ইসমাত ফারজানা ২০০৩ সালে তিনি কধুরখীল সিকদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালখালী, চট্টগ্রামে যোগদান করেন। ২০১৩ সালে তিনি প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান চরণদ্বীপ দেওয়ানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালখালী, চট্টগ্রামে।
পেশাগত কাজে মেধা, পরিশ্রমের স্বীকৃতি জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮, ক্যাটাগরি- শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। এছাড়া আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা – ২০২০ সাহসী নারী হিসাবে পুরস্কৃত হন বহুজাতিক কোম্পানির প্রতিষ্ঠান কোহিনুর ক্যামিকেল কোঃ এর অঙ্গপ্রতিষ্ঠান স্যান্ডালিনা কর্তৃক।
এটুআই ও শিক্ষক বাতায়ন কর্তৃক ICT4E জেলা এম্বাসাডর নির্বাচিত হোন ২৯ আগস্ট, ২০২০ তারিখে। শিক্ষক বাতায়ন সেরা পাক্ষিক সেরা নেতৃত্ব হিসাবে স্বীকৃতি পান ১৬ জানুয়ারি, ২০২১ তারিখে।
এই ব্যাপারে বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রামের সহকারি অধ্যাপক, চট্টগ্রাম জেলা আইসিটি ফর ই অ্যাম্বাসেডরের সভাপতি এবং এডমিন, চট্টগ্রাম অনলাইন স্কুলের এডমিন মোহাম্মদ ইকবাল শিক্ষক ইনফোকে বলেন, ইসমত ফারজানা ম্যাডাম একজন যোগ্য নেতা হিসাবে সেরা নেতৃত্ব নির্বাচিত হয়েছেন, তিনি স্বল্প সময়ে আমাদের সাথে মিলেমিশে যেভাবে কাজ করেছে তাতে আমরা অভিভূত। চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর সমিতির পক্ষ থেকে থাকে অভিনন্দন জানাই।
অপর এক মন্তব্যে মোহাম্মদ আবদুল মান্নান সুমন, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম জেলা আইসিটি ফর ই অ্যাম্বাসেডর এবং এডমিন, চট্টগ্রাম অনলাইন স্কুল। সহকারি শিক্ষক, হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, শিক্ষক ইনফোকে জানান ইসমত ফারজানা ম্যাডামের ক্লাসের মান খুব ভাল, ইতোমধ্যে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন, সবসময় হাসিখুশি, সাবলীলভাবে অনলাইন ক্লাসে উপস্থিত থাকতেন, শিক্ষার্থীর তাঁর ক্লাস উপভোগ করেন। আমি চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর সমিতির পক্ষ থেকে থাকে অভিনন্দন জানাই।
এই অর্জনের অনুভূতি জানাতে গিয়ে তিনি শিক্ষক ইনফোকে জানান, শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে। সৃজনশীল, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যেতে চাই।










