বোয়ালখালীতে ৩১ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন ‘পাঠশালা’।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
রবিবার (২৯ মার্চ) সংগঠনটি প্রথম ধাপে বোয়ালখালীতে ৩১ পরিবারকে খাদ্যসামগ্রী, স্যানিটাইজার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।
এ কার্যক্রমে সংগঠনের দপ্তর ও প্রযুক্তি প্রতিনিধি তন্ময় দত্ত বাবু, টিটন দে টিটু, গৌরব মজুমদার, রানা দত্ত, লিংকন তালুকদার, নয়ন দত্ত, জনি দাশ, নয়ন তালুকদার ও পাঠশালা’র উদ্যোক্তা সুব্রত দত্ত রাজু অংশ নেন।







