নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে আগুনে পুড় গেছে ১৪ বসতঘর। আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌণে ৯টার দিকে পশ্চিম কধুরখীল রহিমবক্স মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুল আবেদীন জানান, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ১৪টি বসতঘরে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here