নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য বৃদ্ধি, লুটপাট, নারী নির্যাতন, সাম্প্রদায়িকতা ও মুনাফাখোরদের সরকারী প্রশ্রয়ের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বোয়ালখালী উপজেলা কমিটি।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে পার্টির সভাপতি অধ্যাপক কানাই দাশের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

পার্টির সাধারণ সম্পাদক সেহাব উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমরেড মোহাম্মদ আলী, ডা. অসীম কুমার চৌধুরী, অনুপম বড়ুয়া পারু, শ্যামল চৌধুরী, মোহাম্মদ শাহজাহান প্রমুখ ।

সমাবেশে বক্তারা অবিলম্বে কালুরঘাটে রেল কাম সড়ক সেতু নির্মাণ, কালুরঘাট হতে টেক্সঘর পর্যন্ত প্রয়োজনীয় স্লুইসগেইটসহ সড়ক কাম স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ, বোয়ালখালীর অভ্যন্তরীন সড়কসমূহের আশু সংষ্কার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, খুন, ধর্ষণ, লুটপাট বন্ধের জোর দাবী জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here