দেবাশীষ বড়ুয়া রাজু : বোয়ালখালীতে করোনায় গৃহবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী।
রবিবার (৩ মে) বিকেলে উপজেলার আহলা উত্তরভূষি ও পৌরসভা সদরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, দিলীপ দাশ, সাংগঠনিক সম্পাদক মো. ইউছুপ, পিকাশ শীল সাগর, নুরুল কবির শাহ, শিক্ষক অনুপম দাশ, জয় দাশ, দীপক দাশ, বিকাশ মল্লিক ও প্রণব দাশ প্রমুখ।
এছাড়া তিনি ব্যক্তিগত উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে ইতিমধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।









