আলোকিত ডেস্ক : বোয়ালখালীর ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের  আধ্যাত্বিক শরাফতের প্রতিষ্ঠাতা পুরুষ, কুতুবুল ইরশাদ, কুতুবে জামান, হাযত রওয়া, মুশকিল কোশা, হযরত শাহসুফী মাওলানা জনাব কাজী আছাদ আলী (কঃ) এর মহান পবিত্র বেলায়েত বার্ষিক ওরশ শরীফ তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনায় আগামীকাল ৩ মাঘ ১৭ জানুয়ারী (রবিবার) মহাসমারোহে দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আহলা দরবারের নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে ছদারত ও আখেরী মোনাজাত করবেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত শাহসূফি সৈয়্যদ মুহাম্মদ এমদাদুল ইসলাম  আল মাইজভাণ্ডারী (মঃ)।

উক্ত ওরশ শরীফে করোনাকালীন সরকারি বিধি-নিষেধ মেনে সকল ভক্ত আশেকগন উপস্থিত হওয়ার জন্য ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আহবান জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here