আলোকিত বোয়ালখালী ডেস্ক

বোয়ালখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সনাতনী শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গত ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কধুরখীল মিলন মন্দির প্রাঙ্গণে প্রকৌশলী ড. উচ্ছ্বাস চৌধুরী ও প্রকৌশলী ছন্দা দাশগুপ্তার উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক । সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এর সার্জারি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. আশীষ কুমার চৌধুরী।

আলোকিত বোয়ালখালীর সম্পাদক তাজুল ইসলাম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মোদ্দাচ্ছের।

স্বাগত বক্তব্য দেন মিলন মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক উৎপল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিলন মন্দির স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী সুহৃদ চৌধুরী।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ বৃত্তি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎ- সাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here