দূষণের কারণে সোমবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানের মারাত্মক অবনতি হয়েছে। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকা ২৪২ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থান লাভ করে। যার মানে হলো শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং মঙ্গোলিয়ার উলানবাটোর যথাক্রমে ২১১, ১৯৮ এবং ১৯৮ স্কোর নিয়ে পরের তিনটি স্থান দখল করেছে।