বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুন সমাজসেবক ব্যবসায়ী দিদারুল আলম। তিনি প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বশরত নগর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মরহুম নুরুল আবছার সওদাগরের সুযোগ্য সন্তান।

গত ১০ সেপ্টেম্বর পৌর কাউন্সিলর মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কমিটির অন্যান্য সদস্যদের গোপন ব্যালেট ভোটে তিনি নির্বাচিত হন। এতে রিটার্নিং কর্মকর্তা ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সফিকুন্নেছা ও সহকারি প্রিজাইর্ডি অফিসার ছিলেন মনোয়ারা বেগম।

এর আগে কমিটিতে সহ-সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন দাশগুপ্ত, সদস্য রওশন আক্তার, রীনি বড়ুয়া, মুজিবুর রহমান, জয়নুল আবেদীন, সতেন্দ্রনাথ বড়ুয়া, বর্তিকা বড়ুয়া ও জাহিনুর বেগম। খবর বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here