নিজস্ব প্রতিবেদক :
দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে। সরকারের সূবিধা গুলো তাদের দুয়ারে পৌঁছাতে হবে। দক্ষ শ্রমিক হিসেবে বৈধভাবে বিদেশ গমনের পাশাপাশি বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে সকলকে উদ্যোগী করতে হবে। সৃষ্টি করতে হবে ব্যাপক জনসচেতনতা। আশা করছি নিরাপদ অভিবাসন নিশ্চিত কল্পে সফল বাস্তবায়ন হবে প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন সিমস প্রকল্প।
রবিবার ২৯ আগস্ট, বোয়ালখালীস্থ প্রত্যাশী সম্মেলন কক্ষে প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোছলেম উদ্দিন আহমদ এসব কথা বলেন।
প্রত্যাশীর সিমস প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আলম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার জহুরুল আলম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস,এম, সেলিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম, কধুরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আজম শেফু, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, প্রত্যাশী পরিচালক (মাইক্রোফিন্যান্স) নাছিম হায়দার, সহকারি পরিচালক (প্রশিক্ষণ) মোঃসেলিম, শাহাদাত হোসেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ ও সভাপতি এস এম মোদ্দাচ্ছের ।
অবহিতকরণ সভায় প্রকল্প বিষয়ক প্রেজেন্টেশান উপস্থাপন করেন জেলা সমন্বয়কারি রশিদা খাতুন। বোয়ালখালীতে প্রকল্প ভূক্ত ইউনিয়ন সমূহের অসচ্ছল অভিবাসি ও বিদেশ ফেরত তাদের পরিবারের জন্য সিমস খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ









