আলোকিত ডেস্ক : আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদ মিয়া চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, চতুর্মুখী দেশি-বিদেশি ষড়যন্ত্র আমাদের উন্নয়ন ও অগ্রগতি কে বাধাগ্রস্ত করতে পারেনি-ভবিষ্যতেও পারবে না- তার বড় প্রমাণ পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে বিজয়ের মাসে আরেকবার বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে।
গত ১৬ ডিসেম্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারুন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মো. নুরুল আবছার হীরা। বিশেষ অতিথির ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল আলম, বোয়ালখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনজুর রাশেদ, মমতাজ উদ্দিন, হারাধন মেম্বার, আজিম উদ্দিন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছরিন আকতার, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সফিউল আলম রিপন, আশেকুল ইসলাম, আরফাত হোসেন তারেক, হৃদয় জামশেদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা প্রান্ত দাশ, জয়নাল আবেদীন রনি, রুহুল আমিন সিদ্দীকি, সাদ্দাম হোসেন, মহিন, সাকিব, গিয়াস, নাছির, সৈয়দ, আশরাফ প্রমুখ।
বক্তারা আরও বলেন, হেনরি কিসিঞ্জারদের অবজ্ঞা ও তাচ্ছিল্যের ‘তলাবিহীন ঝুড়ি’র আমাদের সেই বাংলাদেশ এক অসাধ্য সাধন করেছে। আমরা দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর বাস্তবায়ন করেছি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে।







