আলোকিত প্রতিবেদক : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস হতে বোয়ালখালী ও দেশবাসীর পরিত্রাণের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ময়দানে অনুষ্ঠানে হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে খতমে কোরআন মজিদ, খতমে সহিহ্ বোখারী শরীফ, খতমে মজজুয়ায়ে সালাওয়াতে রাসূল (স.), খতমে গাউসিয়া শরীফ ও দোয়া মাহফিল সংগঠনের বোয়ালখালীর উপজেলার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার।
দোয়া মাহফিলে বক্তারা বলেন দেশের প্রয়োজনে নীরবে মানবতার কাজ করে যাওয়া একটি সংগঠনের নাম হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। রাজনৈতিক কোন উদ্দেশ্য ছাড়া বৈশ্বিক মহামারী (কভিড-১৯) করোনাকালে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে লাশ দাফন-কাফনসহ ফ্রী চিকিৎসা সেবা করে গেছে তা দেশের অন্য সংগঠনের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।
মাওলানা সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন ও মাওলানা মহিউদ্দিন আলকাদেরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলেয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল আসাদ জুবাইর রজবী (ম.), বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, আঞ্জুমানে কেবিনেট সদস্য আলহাজ্ব আব্দুস সত্তার চৌধুরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা কাজী ওবাইদুল হক হক্কানী, অধ্যাপক আবুল মনসুর দৌলতি, আলহাজ্ব শেখ মোহাম্মদ সালাউদ্দীন, এস এম মমতাজুল ইসলাম চৌধুরী, এস এম জসিম চেয়ারম্যান, আলহাজ্ব মাওলানা আবদুল নবী, শফিউল আজম শেফু চেয়ারম্যান, রফিক আহমদ মাষ্টার, সাংবাদিক সেকান্দর আলম বাবর, মো. জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আলম খান, মাওলানা জাহেদুল হক তালুকদার, জয়নুল আবেদীন আলকাদেরী, কাজী এমএ জলিল, মাওলানা আবু নাছের জিলানী, মো. ইব্রাহীম সওদাগর, এস এম ফজলুল কবীর, নজরুল ইসলাম, এসকান্দর আলম দিদার, মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।









