ক্রীড়া প্রতিবেদক:
বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় সারোয়াতলী ফুটবল একাদশ জয়ী হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পি.সি. সেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সারোয়াতলী ফুটবল একাদশ ট্রাইবেকারে শাকপুরা ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৫-৪ গোলে বিজয়ী হয় সারোয়াতলী।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের মো.জুবায়ের।
ডি গ্রুপের দল সারোয়াতলী ফুটবল একাদশ আজকের খেলায় বিজয় অর্জনের মধ্য দিয়ে দলীয় ২ পয়েন্ট পেয়েছে। শাকপুরা ফুটবল একাদশ দুই ম্যাচে পেয়েছে ৪ পয়েন্ট। এ গ্রুপের অপর দল শ্রীপুর-খরণদ্বীপ ফুটবল একাদশের রয়েছে ০ পয়েন্ট।
টুর্নামেন্টের পরবর্তী খেলা ৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সারোয়াতলী পি.সি.সেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বীতা করবে এ গ্রুপের পশ্চিম গোমদণ্ডী ফুটবল একাদশ বনাম পূর্ব গোমদণ্ডী কিংস ফুটবল একাদশ।









