নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য উপ- নির্বাচনে মোসলেম উদ্দিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১হাজার ১৯ জন ভোটার ভোট দিয়েছেন।
সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে মোসলেম উদ্দিন চৌধুরী ফুটবল প্রতীকে ৫৮৮ ভোট পেয়ে বিিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন রমজু তালা প্রতীকে ৪১৫ ভোট পেয়েছেন বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী।
তিনি বলেন, আমুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আবুল হাশেম বাদশা মৃত্যুবরণ করায় তাঁর শূন্য পদে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ওয়ার্ডে ১হাজার ৬৫৬ জন ভোটার রয়েছেন।
জানা গেছে এ উপনির্বাচনে ৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রার্থীতা প্রত্যাহার নেন মনোনয়নপত্র দাখিলকারী গোলাম মোস্তফা। অপর প্রার্থী গিয়াস উদ্দিন টিউবওয়েল প্রতীকে নির্বাচনী মাঠে থাকলেও তিনি প্রাপ্ত ফলাফলে ১ ভোট পেয়েছেন।








